ভালো তাকে বাসি কিনা জানি না
কেন আজও ভাবি আমি কথা তার,
শুধুই যে বন্ধু তা মানি না
নাকি না পাওয়া এক উপহার।
কেন সে যে ভালোবাসে বলেনি
আজ আর দাম নেই কথাটার,
কেনই বা হাত ধরে চলেনি,
জানি না তো এতে ছিলো দোষ কার।
বুঝিনি তো তাল মিল সময়ের
বয়েসটা ছিল বুঝি অল্প,
ভাবিনি তো দেখা হবে আজ ফের
আজ শুধু সাজানো সে গল্প।
চিঠি লেখা কলমেতে কালি নেই
মনে আর পড়ে না সে স্মৃতিটা,
আজ আর হৃদয়টা খালি নেই
নিজে হাতে টেনেছি যে ইতিটা।
www.jebonerdiary.blogspot.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন