পৃথিবীতে যতগুলো মধুর সম্পর্ক আছে তার
মাঝে ভাই বোনের সম্পর্কটি সবচেয়ে
মধুর ।
যদি পিঠাপিঠি হয় তবে তো কথাই
নেই ! সারাদিন
খুঁনসুটিতে কেটে যায় । তুচ্ছ কারণে
ঝগড়া, মারামারি,
চুলোচুলি..... কিন্তু এ ঝগড়ার পিছনেই
মিশে আছে গভীর ভালবাসা । যদি বড়
বোন হয় তার কাছে ছোট
ভাইয়ের আবদারের শেষ নেই ! কাপড
কাঁচা থেকে শুরু করে হোমওর্য়াক,
এস্যাইনমেন্ট করে দেয়া- সবকিছুর জন্যই
বড় আপু ! হাত খরচ লাগবে- বড় আপু ! মেয়ে
পটানোর টিপস লাগবে- তাও বড় আপু !
আর ছোট হলে- ঐ পিচ্চি, এক কাপ চা
বানাই আন তো !
ঐ পুচকি, শার্ট টা ইস্ত্রি করে দে না....
ঐ মোটকু, আজকে প্যান্ট টা ধুয়ে দিস
তো !
ঐ গাধী, দুদিন পর তো শ্বশুর বাড়ি চলে
যাবি ! তখন চাইলে ও তো আর করতে
পারবি না ! এখন একটু
করে দে না....
আর বোনগুলোও জানি কেমন ! ভাইয়ের
সবকিছুতেই তাদের হ্যাঁ ! হয়ত গভীর
ভাবে ভালবাসে বলেই !!! আর
ভাইগুলোও কম যায় না ! প্রিয়
বোনটার
মুখে একটুখানি হাসি ফোটাতে যে
কোন কষ্ট স্বীকার করতে তারা রাজি !
বাইরে এমনিতে তারা পার্ট নে-
তোকে আমি একটুও দেখতে পারি না !
তুই না থাকলেই আমি বাঁচি !
বিয়ে দিয়ে শ্বশুর
বাড়িতে তোকে পাঠিয়ে দেয়ার
পরেই আমার শান্তি ! তখন আমিই
রাজা !
কিন্তু
মনে মনে তারা বোনটাকে কতটা
ভালবাসে সেটা নিজেরাও জানে
না । বোন শ্বশুর বাড়িতে চলে গেলে
তাদের
যে কি দূরাবস্থা হবে সেটা তারা
দূঃস্বপ্নেও কল্পনা করতে চায় না ! ভাই
বোনের এ সম্পর্ক সত্যই অনেক
মধুর ।
চির অম্লান থাকুক এ মধুর সম্পর্ক.............!!!
এখানে পাবেন ভালবাসার গল্প,কবিতা, বিউটি, হেলথ, যৌন টিপস সহ মজার মজার সিবকিছু, তাই আপডেট পেতে সাথেই থাকুন।
সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬
পৃথিবীতে যতগুলো মধুর সম্পর্ক আছে তার মাঝে ভাই বোনের সম্পর্কটি সবচেয়ে মধুর।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন