ভালোবেসে চাইনি আমি কোন
প্রতিদান
এই হৃদয়ে মুছে গেছে কিছু অভিমান।
চেনা চেনা এই গানের সুরে তবু বলে
যেতে চাই
সুখে থেকো চাঁদ নীলের বুকে আমি
দূরে চলে যাই।
যতো স্বপ্ন ছিলো মনে
দেখা দিলো চোখের কোণে
আমি মুছে দেবো চোখের জলে।
আজ আমার শেষের গানে কেউ না
যদি পাও মানে!!
আমি বলবো এ গান যেও গো ভুলে।
ভালোবাসার নামে লেখা হারানো
সেই দিন
এই জীবনে পড়বে মনে জানি
প্রতিদিন।
আজ ব্যাথার কালো মেঘে আছে
আমার আকাশ ঢেকে
কাল উঠতে পারে বুকের মাঝে ঝড়।
আজ কেন যে ভুল করে তুমি চাইছো
আমায় ফিরে
আমি চাইনা ভাঙ্গুক ভালোবাসার
ঘর।
বৃষ্টিভেজা মেঘলা আকাশ একলা
হতে চায়।
স্বপ্ন নীলের ঐ মিছিলে খোঁজ না
আমায়।
চেনা চেনা এই গানের সুরে মন থেকে
বলে যাই
সুখে থেকো চাঁদ নীলের বুকে আমি
দূরে যাই।
এখানে পাবেন ভালবাসার গল্প,কবিতা, বিউটি, হেলথ, যৌন টিপস সহ মজার মজার সিবকিছু, তাই আপডেট পেতে সাথেই থাকুন।
রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬
( ভালবাসার কবিতা) ভালবেসে চাইনি আমি কোন প্রতিদান,,♥♥
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন