মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬

ভালবাসার গল্প- আপনার কি কোন কারনে মন খারাপ

-আপনার কি কোন কারনে মন
খারাপ?
-কেন বলুন তো!
-নাহ আপনার প্রোফাইল টা পড়ে
মনে হলো আপনার মন খারাপ।
-কি রকম?
-এই আপনি বেশী লম্বা বলে
আফসোস করেছেন।
-কই সেরকম না তো!
-আমার কিন্তু লম্বা ছেলেদের ভাল
লাগে না।
-তো আমি কি করবো! আপনি খাটো
কোন ছেলে দেখে বিয়ে করে
ফেলুন। আমার তাতে কি?
-আমার তাতে কি মানে? আমার
কি পছন্দ আর না পছন্দ আপনার
জানতে হবে না!!
-আরে আশ্চর্য আপনি কি পছন্দ করেন
আর না করেন তা দিয়ে আমি কি
করবো?
-কারন আমার সাথেই আপনার বাকি
জীবন কাটাতে হবে স্যার!!
'
আমি আকাশ থেকে পড়লাম। ফার্স্ট
টাইম এই মেয়ে আমাকে মেসেজ
করলো। যাকে এর আগে কোন দিন
দেখিই নি। তার কথা বলার
সিস্টেম দেখে আমি পুরাই অবাক
হয়ে গেলাম। শিওর ফেইক আইডি
তাই ব্লোক লিষ্ট রেখে দিলাম।
'
এ দিকে বাবা মায়ের ইচ্ছায়
আমার বিয়ে হতে যাচ্ছে। আজ
তারা মেয়ে দেখতে যাবেন।
আমাকেও রেডি হয়ে থাকতে
বললেন। আমি আর কি করবো তাদের
কথা মতো তৈরি হয়ে রইলাম। বুঝতে
পারলাম আর কিছুদিনের মধ্যেই
আমার স্বাধীন জীবন পরাধিন হতে
যাচ্ছে।
'
যাই হোক শেষ পর্যন্ত মেয়ে দেখা
শেষ হলো। আমাদের আলাদা
ভাবে কথা বলার সুযোগ করে দেয়া
হয়েছিল। কোন এক অদ্ভুদ কারনে
মেয়েটির সাথে আমার কথা বলতে
নার্ভাস লাগছিল। আমি বুঝতেই
পারলাম না আমি তাকে ভয়
পাচ্ছিলাম কেন। হয়তো ও খুবই সুন্দর
বলে। কিন্তু ওর মধ্যে কোন জড়তা
পেলাম না। ও একের পর এক কথা
বলে গেল।
শেষ পর্যন্ত মেয়েটির সাথে আমার
বিয়ে ঠিক হয়ে গেল।
'
পরের দিন হঠাৎ একটা অপরিচিত
নাম্বার থেকে ফোন এল। আমি
রিসিভ করার সাথে সাথেই বলে
উঠলো
-এই আপনি আমাকে ব্লোক
দিয়েছেন কেন?
-কি আশ্চর্য আপনি আমার নাম্বার
কোথায় পেলেন?
-আপনার নাম্বার ফেসবুকেই দেয়া
ছিল। শুনুন এখনি আমাকে আনব্লোক
করুন। আর ফেসবুক থেকে আপনার
নাম্বার মুছে ফেলুন।
-কেন?
-না হলে অন্য মেয়ে আপনার
নাম্বার নিয়ে ফোন দিতে পারে।
-তাতে আপনার সমস্যা কোথায়?
-অবশ্যই আমার সমস্যা আছে।
-এইযে শুনুন আমার গত কালকে বিয়ে
ঠিক হয়ে গেছে। তাই আপনার আর
কোন চান্জ নেই। দয়া করে আমার
পিছু ছাড়ুন।
-কি??
'
মেয়েটি ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু
করলো। আমি অবাক হয়ে গেলাম।
সামান্য এক দিনের কথা। এতেই
কাঁদার কি হইলো!! আমি এটার
চিন্তা বাদ দিয়ে দিলাম। কারন
মেয়েরা স্বার্থপর হয়। এই মেয়ের
সাথে বিশী কথা বললে আমার বউ
আবার আমার হাড্ডি গুড়া করতেও
পারে।
'
'
আজ আমাদের বিয়ে হয়ে গেল।
কোন এক অদ্ভুদ কারনে আমি প্রথম
দিনের দেখাতেই মেয়েটিকে
ভালবেসে ফেলেছিলাম। তাই
বিয়েটাও তারাতারি করে
ফেলেছি। সেদিনের সেই
মেয়েটিও তারপর আর ডিস্টার্ব
করে নি। আমিও তাকে ভুলেই
গেছিলাম। কিন্তু সমস্যাটা
বাজাইলো বৃষ্টি(আমার বউ), বাসর
ঘরে ঢুকার পর বললো,
--এই তুমি এত লম্বা কেন? আমি
তোমাকে বলছি না আমার লম্বা
ছেলেদের পছন্দ না।
--আল্লাহ তা'আলা আমাকে লম্বা
বানিয়েছেন এতে আমার কিছু
করার নাই। আর হ্যা তোমার লম্বা
ছেলে পছন্দ নয় এইটা আমাকে কবে
বললে??
--এই দেখি তোমার ফোনটা
দাওতো?
-কেন?
-ফেসবুকে ঠুকবো। তোমার
পাসওয়ার্ডটা বলো। যাকে তাকে
ব্লোক লিষ্টে ঢুকিয়ে রাখ কেন
হ্যা?
--আমি কিছু বুঝতে পারছি না।
--বুঝতে হবে না। আর লম্বা হয়েছো
বলে আফসোস করো না। অনেক
ছেলে আছে যারা সামান্য একটু
লম্বা হওযার জন্য অনেক কষ্ট করে
তাও পারে না।
--ও তাইলে সেই মেয়েটা তুমি
ছিলে?
--তো আপনার মতো লম্বুকে আর কে
বা মেসেজ করবে!
--দেখ, এতই যদি লম্বা ছেলেদের
অপছন্দ করো তাইলে আমাকে বিয়ে
করলে কেন?
--তোমার মনের দুঃখটা কমানোর
জন্য।
--কী?
--এত কি কি করো না তো। আর কে
বলেছে আমি লম্বা ছেলেদের পছন্দ
করি না!! আমার তোমাকে অনেক
পছন্দ হইছে। নাইলে কার বাপের
ক্ষমতা ছিল আমাকে বিয়ে করার
হ্যা??
--তোমার মেয়ের বাবার।
'
মেয়েটি খিল খিল করে হাসতে শুরু
করলো। আমি অবাক হয়ে তাকিয়ে
রইলাম। ঠিকই তার সাথে আমার
সারা জীবন কাটাইতে হইলো।

♠♠♠পাগল প্রেমিক আমি♠♠♠

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন