রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬

♦|♦ একটি শিক্ষামুলক গল্প আশা করি সবাই পড়বেন ♦|♦

একদিন বিকেলবেলা একটি পাখি
একটি গাছের ডালে এসে বসল।
গাছের অন্য ডালে একটি মৌমাছির
বাসাও ছিল। সেদিক থেকে একটি
ছোট্ট মৌমাছি পাখিটির সামনে
দিয়ে উড়ে যাচ্ছিল।
.
পাখিটি মৌমাছিটিকে কাছে ডেকে
বলল, “কেমন আছ মৌমাছি ভাই?”
.
মৌমাছিটি উত্তর দিল, “ভালো। তুমি
কেমন আছ?”
.
পাখি বলল, “ভালো। অনেক দিন ধরেই
তোমাকে একটি কথা বলব বলব
ভাবছি।”
.
মৌমাছি জিজ্ঞেস করল, “কী কথা
পাখি ভাই?”
.
পাখিটি বল, “মধুর জন্য তুমি কত
কঠোর পরিশ্রম কর, কিন্তু
লোকজন তোমাকে না জানিয়েই তা
নিয়ে যায়। এতে তোমার দুঃখ হয়
না?”
.
মৌমাছিটি উত্তরে বলল, “না।”
.
পাখিটি অবাক হয়ে জিজ্ঞেস করল,
“কেন?”
.
হাসিমুখেই মৌমাছি জবাব দিল,
“কারণ তারা কখনই আমার মধু তৈরির
শিল্পকে আমার কাছ থেকে চুরি
করতে পারবে না।”
.
নিজের দৃষ্টিভঙ্গী সবসময়
ইতিবাচক রাখুন।
ছোট্ট মৌমাছির মত হওয়ার চেষ্টা
করুন, আকারে ছোট হলেও হৃদয়ের
দিক দিয়ে মহৎ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন